আগামী সপ্তাহে ৪৩তম বিসিএস প্রিলির ফল

১৩ জানুয়ারি ২০২২, ১২:৫৯ PM
পিএসসি কার্যালয়

পিএসসি কার্যালয় © ফাইল ছবি

আগামী সপ্তাহে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এজন্য কমিশনের সংশ্লিষ্টরা কাজ করছে বলে জানা গেছে। গত বছরের ২৯ অক্টোবর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

ফল প্রকাশের বিষয়ে আজ বৃহস্পতিবার (১৩ জানুয়রি) কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, আমরা ফল প্রকাশে আন্তরিকতা নিয়ে কাজ করছি। খুব দ্রুত সময়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: ধানকাটায় ছাত্রলীগ অংশ না নিলে দেশে খাদ্য সংকট দেখা দিত: ত্রাণমন্ত্রী

কয়েক দফায় এ বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছিল। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বৃদ্ধি করেছিল পিএসসি।

আরও পড়ুন: রোকেয়া হলে এক ছাত্রীর করোনা শনাক্ত, ৫ রুমেমেট কোয়ারেন্টিনে

এই বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন: সর্তক থাকুন, টিকা নিন: প্রধানমন্ত্রী

‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬