৪৩ বিসিএস প্রিলির ফল কবে জানা যাবে আগামী সপ্তাহে

০৫ জানুয়ারি ২০২২, ০৩:৩৯ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

চলতি মাসেই ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে কোন সময়ে ফল প্রকাশ করা হবে সেটি এখনো নির্ধারিত হয়নি।

পিএসসি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। জানুয়ারি মাসেই ফল প্রকাশ করা হবে। এই মাসের কোন সময় ফল প্রকাশ করা যায় সেটি ঠিক করতে আগামী সপ্তাহে ‘স্টেক হোল্ডার’দের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: লকডাউন হলে ভেরিফিকেশন কার্যক্রম পেছাবে

সূত্র আরও জানায়, স্টেক হোল্ডারের বৈঠকে নেয়া সিদ্ধান্তটি পিএসসি’র চেয়ারম্যানকে অবহিত করা হবে। এরপর তিনি সংস্থাটির সদস্যদের নিয়ে একটি বৈঠক করবেন। ওই বৈঠকে ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশের বিষয় নিয়ে আগামী সপ্তাহে একটি বৈঠক রয়েছে। এরপরই ফল প্রকাশের সময় সম্পর্কে বলা যাবে।

আরও পড়ুন: ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৪ জন আজীবন বহিষ্কার

প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮টি বিভাগীয় শহরের ৩৬৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বিসিএসে অংশগ্রহণের জন্য আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী।

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

রাজবাড়ীতে তীব্র জ্বালানি সংকট, ১০ ফিলিং স্টেশনে নেই তেল; ভো…
  • ২৩ মার্চ ২০২৬
বৃক্ষের প্রতি মমতা, কলাগাছে ফেস্টুন টানিয়ে আলোচনায় জসিম
  • ২৩ মার্চ ২০২৬
কার্স্টেনের সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন পিসিবি চেয়ারম্যান
  • ২৩ মার্চ ২০২৬
ঈদে বাড়ি ফিরতেই আ.লীগ নেতার ওপর হামলার অভিযোগ
  • ২৩ মার্চ ২০২৬
তেলের দাম বাড়বে, সামনে কঠিন সময় আসছে: মির্জা ফখরুল
  • ২৩ মার্চ ২০২৬
মেহেদির দাগ দূর করার ঘরোয়া উপায়
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence