বঙ্গবন্ধু ও স্বাধীনতা একে অপরের পরিপূরক: পিএসসি চেয়ারম্যান

১৯ ডিসেম্বর ২০২১, ০৬:৩৪ PM
আলোচনা সভা

আলোচনা সভা © টিডিসি ফটো

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা একে অপরের পরিপূরক। সকল স্তরে বাঙালির ওপরে পাকিস্তানিদের বৈষম্য থেকে মুক্তি দিয়েছেন আমাদের স্বাধীনতার মহানায়ক সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আজ রবিবার (১৯ ডিসেম্বর) কমিশন সচিবালয়ের ৭১ মিলনায়তনে মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান আরও  বলেন, আমরা প্রত্যেকেই যদি দায়িত্ব ও সততার সাথে কাজ করি এবং সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে ভালবাসি তবেই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাকে প্রকৃত সম্মান প্রদর্শণ করা হবে বলে। 

কমিশন সচিবালয়ের সচিব মোছা. আছিয়া খাতুনে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বিজ্ঞ সদস্যগণ উপস্থিত ছিল। অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের উদ্দেশ্যে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নির্মিত সরকারী কর্মচারীদের উদ্দেশে বঙ্গবন্ধু যেন মানুষ ভালোবাসে শীর্ষক ডকুমেনটরি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে কমিশনের সকল কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬