৩৮তম বিসিএস নন-ক্যাডারে নিয়োগ পেলেন ২৭৭ জন

১৪ অক্টোবর ২০২১, ১০:২৮ PM
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন © ফাইল ছবি

৩৮তম বিসিএসে উত্তীর্ণ হয়েও ক্যাডার না পাওয়া ২৭৭ জনকে নন-ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জনসংযোগ দফতর সূত্র বৃহস্পতিবার রাতে এ তথ্য জানায়।

সূত্র জানায়, ৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অধীন পলিটেকনিক/মনো টেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর (নন-ক্যাডার) পদে সুপারিশপ্রাপ্ত ২৭৭ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয়েছে। 

এর আগে ৩৮তম বিসিএস থেকে কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে ৮৪৫ জন শিক্ষকের নিয়োগ আদেশ জারি করা হয় বলে সূত্র জানিয়েছে।

নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬