চাকরিপ্রার্থীদের কথা ভেবে শুক্র-শনিবার হবে না পিএসসির নিয়োগ পরীক্ষা

০৫ অক্টোবর ২০২১, ০৯:২২ PM
চাকরির খবর

চাকরির খবর © ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার নিয়োগ পরীক্ষার আধিক্যের কারণে চাকরিপ্রার্থীদের ভোগান্তির কথা ভেবে সপ্তাহের এই দু'দিনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কোনো নিয়োগ পরীক্ষা নেবে না। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) নজরুল ইসলাম এ কথা জানিয়েছেন। 

নজরুল ইসলাম বলেন, শুক্র ও শনিবার আপাতত পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা নেওয়া হবে না। তবে বিভাগীয় পরীক্ষা আগের নিয়মেই চলবে। 

গত তিন সপ্তাহে ধরে সাপ্তাহিক ছুটির দিনে একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা থাকছে। গত তিন শুক্রবার বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের ৪৪টি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর হয় ২১টি ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় পাঁচটি পরীক্ষা। আর ১ অক্টোবর হয় ১৮টি পরীক্ষা। আগামী ৮ অক্টোবর হতে যাচ্ছে ১৩টি প্রতিষ্ঠানের পরীক্ষা। একই দিনে এতগুলো পরীক্ষার কারণে নিয়োগ প্রত্যাশীরা বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে পারছেন না। এ নিয়ে কিছুদিন ধরেই নিয়োগপ্রত্যাশীরা ক্ষোভ জানিয়ে আসছিলেন।

এমন পরিস্থিতিতে পিএসসির শুক্র ও শনিবার পরীক্ষা না নেওয়ার কথা জানাল। এ সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা। 

 

খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের তারিখ-সময় নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক ক…
  • ২৩ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
  • ২৩ অক্টোবর ২০২৬