কৃষি গুচ্ছের প্রাথমিক ভর্তি শেষ হচ্ছে আজ

২৪ জানুয়ারি ২০২৬, ০১:৩৮ PM
কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের লোগো

কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি শেষ হচ্ছে আজ শনিবার (২৪ জানুয়ারি)। কৃষি গুচ্ছের ভর্তি সংক্রান্ত সময়সূচিতে এ তথ্য জানানো হয়েছে।

এরপর শূন্য আসনে ২৮ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিন ধাপে অটোমাইগ্রেশন ও অপেক্ষমাণ থেকে ভর্তি নেওয়া হবে। ১ মার্চ থেকে ৪ মার্চ নেওয়া হবে চূড়ান্ত ভর্তি। আসন শূন্য থাকলে ১৫ মার্চ অটোমাইগ্রেশন শেষে অপেক্ষমান থেকে ফলাফল প্রকাশ করা হবে। প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

সময়সূচি অনুযায়ী, গত ১০ জানুয়ারি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম শুরু হয়ে চলে ১৪ জানুয়ারি পর্যন্ত। এ সংক্রান্ত ফলাফল প্রকাশ করা হয় ১৯ জানুয়ারি। ২০ জানুয়ারি থেকে প্রাথমিক ভর্তি শুরু হয়, যা শেষ হচ্ছে আজ। 

উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাতে ৯টায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় কাটমার্ক নির্ধারণ করা হয়েছে ৫১.২৫। এতে প্রথম অপেক্ষমাণ তালিকায় রয়েছেন ৭ হাজার ২৬৬ শিক্ষার্থী।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬