৪২তম বিসিএস: মৌখিক পরীক্ষার সময় পুনর্নির্ধারণ

০৩ আগস্ট ২০২১, ০৩:১০ PM
সরকারী কর্ম কমিশন

সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

আগামী ১০ আগস্ট থেকে ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত মৌখিক পরীক্ষা শুরু হবে। সকাল এবং দুপুর দুই পর্বে ভাগ করে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। আগের বিজ্ঞপ্তিতে দুপুর ১২টায় দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরুর কথা বলা হলেও দুপুর ২টা থেকে এই পরীক্ষা শুরু হবে।

সোমবার (২ আগস্ট) সরকারী কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০ আগস্ট থেকে অনুষ্ঠেয় ৪২তম বিসিএসে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের স্থগিত মৌখিক পরীক্ষা দুটি পর্বে সকাল ১০টা এবং দুপুর ২টা (১২টার পরিবর্তে) হতে শুরু হবে।

উল্লেখ্য, কোভিড-১৯ পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের সুবিধার্থে৷ সকাল ১০টায় অনুষ্ঠেয় পরীক্ষা শেষ হলে দুপুর ২টা থেকে দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

স্ত্রীকে ভিডিও কলে রেখে এসপির বাংলোয় পুলিশ সদস্যের গলায় ফাঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন ২ আসামি, উঠে এল নতু…
  • ২৭ আগস্ট ২০২৬
ছবিতে হাসি এল কীভাবে, ‘স্মাইল প্লিজ’র পেছনের গল্প
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন শিক্ষা অংশীদারিত্ব আরও গভীর করার আহ্বান শিক্ষা…
  • ২৭ আগস্ট ২০২৬
৯/১১ হামলার ২৭ বছর পর শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ খালিদের বিচার
  • ২৭ আগস্ট ২০২৬
‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শ…
  • ২৭ আগস্ট ২০২৬