ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ও নগদের চুক্তি

২৩ অক্টোবর ২০২৬, ০৪:২০ PM
ডিজিটাল বিমাসেবা বাড়াতে সোনালী লাইফ ও নগদের চুক্তি

ডিজিটাল বিমাসেবা বাড়াতে সোনালী লাইফ ও নগদের চুক্তি © সংগৃহীত

দেশে ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণ এবং জীবন বিমা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। এ চুক্তির আওতায় সোনালী লাইফের দুটি ডিজিটাল বিমা পণ্য নগদের প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

গত বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১৪ অক্টোবর ঢাকায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, নগদের ডিজিটাল প্ল্যাটফর্মে সোনালী লাইফের ‘কুইক সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান’ ও ‘মান্থলি সেভিংস প্ল্যান’ যুক্ত হবে। এর ফলে গ্রাহকেরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এসব জীবন বিমা পণ্য গ্রহণের সুযোগ পাবেন। এ উদ্যোগের লক্ষ্য ক্যাশলেস লেনদেন বাড়ানো, বিমাসেবার পরিধি সম্প্রসারণ এবং আরও বেশি মানুষের কাছে আর্থিক সুরক্ষা পৌঁছে দেওয়া।

চুক্তিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন, ‘সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে এ অংশীদারত্বের ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের জীবনবিমা সেবা পাওয়ার সুযোগ বাড়বে। নগদ গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ করার পাশাপাশি নতুন ডিজিটাল সেবা যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। আমরা আশা করি, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকেরা সহজে বিমা পণ্য কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশে ডিজিটাল আর্থিক সেবার পরিধিও বৃদ্ধি পাবে।’

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, ‘নগদের সঙ্গে এই কৌশলগত অংশীদারত্ব ডিজিটাল মাধ্যমে জীবন বিমাসেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নগদের প্ল্যাটফর্মে আমাদের বিমা পণ্য দুটি যুক্ত করার মাধ্যমে আমরা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে, বিমা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে চাই।’

প্রতিষ্ঠানটির পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া বলেন, ‘এই অংশীদারত্ব কেবল একটি ডিজিটাল সহযোগিতা নয়; বরং বাংলাদেশের মানুষের কাছে আর্থিক সুরক্ষা পৌঁছে দেওয়ার পদ্ধতিকে আরও সহজ ও আধুনিক করার একটি উদ্যোগ। সোনালী লাইফের বিমাসেবা-সংক্রান্ত অভিজ্ঞতা এবং নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ককে একত্রিত করে আমরা জীবন বিমাকে আরও সহজলভ্য, সুবিধাজনক এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করে তুলতে চাই।’

সোনালী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘গ্রাহকসেবার মান উন্নয়ন এবং বিমাসেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে ডিজিটাল রূপান্তর আমাদের কৌশলগত অগ্রাধিকারের অন্যতম। নগদের সঙ্গে এই অংশীদারত্বের ফলে গ্রাহকেরা আমাদের দুটি জীবন বিমা পণ্য গ্রহণ ও ক্রয়ের জন্য একটি সুবিধাজনক ডিজিটাল মাধ্যম পাবেন।’

অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান ও চিফ ইনফরমেশন অফিসার হাসিব রেজাসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950