বিসিএসে অসদুপায়, ৫ জনের প্রার্থিতা বাতিল

০২ আগস্ট ২০২১, ০৪:৫৮ PM
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা © ফাইল ফটো

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৫ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদের মধ্যে একজনের (রেজিস্ট্রেশন নম্বর ১৫০০৮৫০০) ৪১তম বিসিএসের প্রার্থিতা বাতিলের পাশাপাশি ২০২১ সালের পরের ৪ বছর পিএসসির সব পরীক্ষায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

এছাড়া (১১১৮১৮১৬) রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর ৪১তম বিসিএসের প্রার্থিতা বাতিলের পাশাপাশি ২০২১ সালের পরের ১ বছর পিএসসির সব পরীক্ষায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

তাছাড়া ১৭০১১৯০১, ১১১০৭৪৪৪ এবং ১১১০৭০২৮ রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর শুধুমাত্র ৪১তম বিসিএসের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

রবিবার (১ আগস্ট) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর প্রিলিমিনারি টেস্টে অসদুপায় অবলম্বন করার কারণে ৪১তম বিসিএস এর বিজ্ঞাপনের ৪৩(১) নম্বর অনুচ্ছেদ বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর শর্ত এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরীক্ষায় অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০ অনুযায়ী কমিশন কর্তৃক এসব প্রার্থীকে শাস্তি আরোপ করা হয়েছে।

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিল…
  • ২৭ আগস্ট ২০২৬
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সিরাজুল হক আর নেই
  • ২৭ আগস্ট ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চেক প্রজাতন্ত্রে 
  • ২৭ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট হলে অক্টোবর থেকেই বাড়তি সুবিধা…
  • ২৭ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার, টু-স্টেপ ভেরিফিকেশনে এ…
  • ২৭ আগস্ট ২০২৬