প্রধানমন্ত্রীর সফরে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা দেবে জাপান

২৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © টিডিসি ছবি

আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিতে পারে জাপান। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশের শীর্ষ বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া।

প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকে এই বিনিয়োগের বিষয়টি তুলে ধরা হবে। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় জাপান।

বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলাও এই উদ্যোগের লক্ষ্য। এ পরিকল্পনার আওতায় অটোমোবাইল, উৎপাদনশিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া জাপানি ট্রেডিং প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশন ও তাদের অংশীদারদের উদ্যোগে গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ও জাপানের মধ্যে ইতোমধ্যে একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি ও সম্ভাব্য বিনিয়োগের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: নিক্কেই এশিয়া

পাঁচ পয়েন্টে বাইপাস-ফ্লাইওভার-চার লেন, ৮ হাজার ৫৫৬ কোটি ব্য…
  • ২৩ অক্টোবর ২০২৬
শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান কত
  • ২৩ অক্টোবর ২০২৬
হামে ২৪ ঘণ্টায় মৃত্যু সাত, মোট প্রাণহানি বেড়ে ১২১৪
  • ২৩ অক্টোবর ২০২৬
এসিআই ফার্মায় চাকরি, সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ
  • ২৩ অক্টোবর ২০২৬
‘ভয় আমার অভিধানে নেই, মনে রেখো আমি বাংলাদেশ’—থাপ্পড় দিয়ে ভা…
  • ২৩ অক্টোবর ২০২৬
পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন চাম্পি
  • ২৩ অক্টোবর ২০২৬