৪১তম বিসিএস প্রিলির ফল আজ হচ্ছে না

২৯ জুলাই ২০২১, ০২:৪৪ PM
সরকারী কর্ম কমিশন

সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রকাশ হচ্ছে না। ফল তৈরির কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে কমিশনের বৈঠকে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশের ঘোষণা দেয়া হবে। এরপর ফল প্রকাশ করবে সরকারী কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ।

এর আগে গতকাল বুধবার দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে ‘বৃহস্পতিবার ৪১ তম বিসিএস প্রিলির ফল প্রকাশ করা হতে পারে’ মর্মে সংবাদ প্রচার করা হয়। তবে আজ ৪১তম বিসিএসের প্রিলির ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই বলে পিএসসি’র একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আগস্টের শুরুতে ৪১তম বিসিএস প্রিলির ফল

এ প্রসঙ্গে নূর আহ্‌মদ বলেন, আজ ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ করা হচ্ছে না। আমরা রেজাল্ট প্রস্তুত করে ফেলেছি। আগামী সপ্তাহে কমিশনের বৈঠকে ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এরপর ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৪১তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে শিক্ষা ক্যাডারে। এই বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে ৬৪২ জন প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন। সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনকে নিয়োগ দেয়া হবে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
  • ২৫ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় কলেজছাত্র গ্রেপ্তার
  • ২৫ এপ্রিল ২০২৬
জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে: মির্জা ফখ…
  • ২৫ এপ্রিল ২০২৬
চেরনোবিল দুর্ঘটনার ৪০ বছর, পারমাণবিক শক্তিধর দেশগুলো কী ভাব…
  • ২৫ এপ্রিল ২০২৬
রুয়েট ক্যান্টিনের খাবারে ভেজাল মেশানোর অভিযোগে কর্মচারীকে প…
  • ২৫ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদ…
  • ২৫ এপ্রিল ২০২৬