আগস্টের শুরুতে ৪১তম বিসিএস প্রিলির ফল

২৭ জুলাই ২০২১, ০৩:০০ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগস্টের শুরুতে এই বিসিএস প্রিলির ফল প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে লকডাউনের মধ্যেও কাজ করে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ।

তিনি বলেন, দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধের কারণে ৪১তম বিসিএস প্রিলির ফল এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। এর আগে আমরা ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছিলাম। তবে লকডাউনের কারণে সেটি সম্ভব হয়নি। তবে এখন আবার ফল প্রকাশের কাজ শুরু করা হয়েছে। 

নূর আহ্‌মদ আরও বলেন, আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আশা করছি আগামী সপ্তাহে ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ হয়ে যাবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই)  ৪১তম বিসিএসের ফল প্রকাশ করা হবে মর্মে খবর ছড়ানো হয়। তবে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন পিএসসি’র এই কর্মকর্তা।

এ প্রসঙ্গে নূর আহমদ বলেন, আগামী ২৯ জুলাই ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই। এ ধরনের কোনো খবর ছড়ানো হয়ে থাকলে সেটি সঠিক নয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৪১তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে শিক্ষা ক্যাডারে। এই বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে ৬৪২ জন প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন। সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনকে নিয়োগ দেয়া হবে।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence