করোনায় কারও সময় নষ্ট হচ্ছে না: পিএসসি চেয়ারম্যান

১২ জুন ২০২১, ১০:৫১ AM
পিএসসি চেয়ারম্যান

পিএসসি চেয়ারম্যান © ফাইল ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, করোনা মহামারির কারণে কারও সময় নষ্ট হচ্ছে না।

তিনি বলেন, আমরা হিসাব করে, যথাসময়ে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে সবাই আবেদন করতে পারে। পরীক্ষা না নিতে পারলেও যাদের আবেদনের যোগ্যতা আছে তারা এই সময়ে আবেদন করে রেখেছে। শুক্রবার (১১ জুন) গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বজুড়ে অস্বাভাবিক পরিস্থিতি চলছে, এটা নিয়ন্ত্রণ করা এখনো কারও ক্ষমতার মধ্যে নেই উল্লেখ করে তিনি বলেন, তবে, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাচ্ছি। নিয়োগ পাওয়ার পর গত ৮ মাসে আমি যতটা সম্ভব নিয়োগের সুপারিশ করেছি। ৪১তম বিসিএসের প্রিলিমিনারি নিয়েছি, ৪২তম স্পেশাল বিসিএসের ভাইভা চলছে। প্রতিদিন ২২০ জনের ভাইভা নেওয়া হচ্ছে। রিস্ক নিয়ে এসব কাজ করতে হচ্ছে।

“পরিস্থিতি রাতারাতি ঠিক হয়ে যাবে না। এখন আমরা যদি ডাক্তার, নার্স নিয়োগ না করি, তাহলে চিকিৎসা দেবে কারা। এ নিয়ে নানা সমালোচনা হুমকি-ধমকিও আসছে।”

চাকরিপ্রার্থীদের উদ্দেশে পিএসসি চেয়ারম্যান বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে যতগুলো পদ শূন্য ছিল, সবগুলোতে নিয়োগ দেওয়া হবে।

ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের…
  • ২৮ জুন ২০২৬
বাবার কবর খুঁড়তে গিয়ে প্রতিবেশীদের হামলায় ভাই-বোন জখম, গ্রে…
  • ২৮ জুন ২০২৬
এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শি…
  • ২৮ জুন ২০২৬
নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
রাউন্ড অব ৩২-এ কে কার মুখোমুখি, কার খেলা কখন
  • ২৮ জুন ২০২৬
জেলা প্রশাস‌কের হস্ত‌ক্ষে‌পে রক্ষা পে‌ল শতবর্ষী বটগাছ
  • ২৮ জুন ২০২৬