৪২তম বিসিএস: স্থগিত হওয়া ভাইভা শুরু ৬ জুন

৩১ মে ২০২১, ০১:৩৬ PM

© ফাইল ছবি

স্থগিত হওয়া ৪২ তম বিসিএস (বিশেষ) ভাইভার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৬ জুন শুরু হয়ে চলবে ১৩ জুলাই পর্যন্ত। আজ সোমবার (৩১ মে) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রয়ক নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর এমসিকিউ লিখিত পরীক্ষায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী ৬,০২২ জন প্রার্থীর স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে এ পরীক্ষা নেয়া হবে।

এর আগে, গত ৫ মে মৌখিক পরীক্ষা সূচি প্রকাশ করে পিএসসি বলেছিল, ৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২৩ মে। ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হবে।

পরে ১৮ মে এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বর্তমান করোনার পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধি-নিষেধ শিথিল হওয়ায় ৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসময় খুব অল্প সময়ের মধ্যে নতুন তারিখ জানিয়ে দেয়ার কথা বলেছিল পিএসসসি।

করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এর প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার একমাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উর্ত্তীণ হয় ৬ হাজার ২২ জন।

দরপত্র ছাড়া জাবির মাঠ সংস্কারের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কম…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএমইউর অনকোলজি বিভাগে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট ল…
  • ২৭ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬