৪৩তম বিসিএসের ৮১ জন প্রার্থীর আবেদন বাতিল

২০ মে ২০২১, ০৫:০৩ PM
৪৩তম বিসিএসের ৮১ জন প্রার্থীর আবেদন বাতিল

৪৩তম বিসিএসের ৮১ জন প্রার্থীর আবেদন বাতিল © ফাইল ছবি

৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর ৮১ জন পরীক্ষার্থীর আবেদন বাতিল বাতিল করেছে কর্তৃপক্ষ। পুনরায় আবেদনের সুযোগ চেয়ে দরখাস্তের ভিত্তিতে বাতিলকৃত প্রার্থীদের পুনরায় আবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুনরায় আবেদনকারী প্রার্থীদের ৩০ জুন সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর ৮১ জন পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে পুরণকৃত আবেদনপত্র বাতিলপূর্বক পুনরায় অনলাইনে আবেদন করার সুযোগ চেয়ে কমিশন বরাবর দরখাস্ত করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন কর্তৃক নিম্নোক্ত রেজিস্ট্রেশন নম্বরের ৮১ জন পরীক্ষার্থীর আবেদনপত্র বাতিল করে পুনরায় আবেদনপত্র জমাদানের বিষয়ে অনুমোদন প্রদান করা হয়েছে।

দেখুন: ৪ লাখ ছাড়িয়েছে ৪৩তম বিসিএসের আবেদন

৮১ প্রার্থীর তালিকা

এসব প্রার্থীদের আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে। এ সময়ের পর কোন প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬