৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

১৮ মে ২০২১, ০২:৩৮ PM
বিসিএস পরীক্ষা

বিসিএস পরীক্ষা © ফাইল ছবি

৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বর্তমান করোনার পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধি-নিষেধ শিথিল হওয়ার পর স্বল্পতম সময়ে পরিবর্তিত তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে আজ মঙ্গলবার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিএসসি।

এর আগে গত ৫ মে মৌখিক পরীক্ষা সূচি প্রকাশ করে পিএসসি বলেছিল, ৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২৩ মে। ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এর প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত টাইপ) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার একমাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উর্ত্তীণ হয় ৬ হাজার ২২ জন।

এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকরা পুনরায় বদলি আবেদনের সময় পেলেন দুইদিন
  • ২৭ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে কোন পটে কোন দল
  • ২৭ আগস্ট ২০২৬