৪ লাখ ছাড়িয়েছে ৪৩তম বিসিএসের আবেদন

০৪ মে ২০২১, ১১:০৮ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে সোমবার (৩ মে) পর্যন্ত ৪ লাখ ৮ হাজার ৪৬২ জন আবেদন করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৩১ মে ৪৩তম বিসিএসে আবেদনের সময় শেষ হবে।

পিএসসি সূত্র জানায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩ তম বিসিএসের আবেদনের সময় বৃদ্ধি করে পিএসসি। দফায় দফায় সময় বৃদ্ধির কারণে যারা যোগ্যতার জন্য আবেদন করতে পারেননি তারাও আবেদনের সুযোগ পেয়েছেন তাই আবেদনকারীর সংখ্যা বাড়ছে।

আরো পড়ুন পেছাচ্ছে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

এর আগে ৪৩তম বিসিএস আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এর মধ্যে করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত (সেমিস্টার) পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা সময়মতো না হওয়ায় অনেক শিক্ষার্থী ৪৩ তম বিসিএসে আবেদন করতে পারবেন না। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক পরীক্ষা শুরু হয়েছে। সেই সময় ৪৩ তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে পিএসসিকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল ইউজিসি।

পরে আবেদনের সময় আরও দুই মাস বাড়িয়ে ৩১ মে করে পিএসসি। সে অনুসারে চলতি মে মাসের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা আবেদনের করতে পারবেন। শুরুতে ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল।

৪৩তম বিসিএস আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরে আবার তা দুই মাস বাড়িয়ে দেওয়া হয়। সে অনুসারে মে মাসের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা এতে আবেদনের সুযোগ পাবেন।

৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসনে ৩০০ জন, পুলিশ ১০০ জন, পররাষ্ট্র ২৫ জন, শিক্ষায় ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, তথ্যে ২২ জন, কাস্টমসে ১৪ জন এবং সমবায়ে ১৯ জন নিয়োগ পাবেন।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানাল ইসি 
  • ২৭ আগস্ট ২০২৬
দরপত্র ছাড়া জাবির মাঠ সংস্কারের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কম…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএমইউর অনকোলজি বিভাগে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট ল…
  • ২৭ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬