দুই মাসের মধ্যে ৪১তম বিসিএস প্রিলির ফল

১৯ মার্চ ২০২১, ০৫:০১ PM
বিসিএস

বিসিএস © সংগৃহীত

আগামী দুই মাসের মধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

শুক্রবার (১৯ মার্চ) ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন লালমাটিয়া মহিলা মহাবিদ্যলয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশে যদি ১৫ দিন লাগে তাহলে আশা করা যায় দুই মাসের মধ্যে
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে। দুই মাসের আগেও প্রকাশ হতে পারে।

এসময় পিএসসি চেয়ারম্যান আরো জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা যথাযথভাবে মেনে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসানো হয়েছে। আর প্রতি রুমে ২৫ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।

রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকরা পুনরায় বদলি আবেদনের সময় পেলেন দুইদিন
  • ২৭ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে কোন পটে কোন দল
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধির নতুন বিজ্ঞপ্তি দেখুন এখা…
  • ২৭ আগস্ট ২০২৬
২৫২ দলকে পেছনে ফেলে ‘ই-আইকন’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি দ…
  • ২৭ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানাল ইসি 
  • ২৭ আগস্ট ২০২৬