স্বাস্থবিধি মেনেই বিসিএস প্রিলি অনুষ্ঠিত: পিএসসি চেয়ারম্যান

১৯ মার্চ ২০২১, ০৪:৪২ PM
গণমাধ্যমে কথা বলছেন মো. সোহরাব হোসাইন

গণমাধ্যমে কথা বলছেন মো. সোহরাব হোসাইন © সংগৃহীত

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা যথাযথভাবে মেনে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) পরীক্ষা চলাকালীন লালমাটিয়া মহিলা মহাবিদ্যলয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি আরও জানান, প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসানো হয়েছে। আর প্রতি রুমে ২৫ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই সুষ্ঠুভাবে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।

আগামী দুই মাসের মধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

দ্বিতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • ২৪ অক্টোবর ২০২৬
জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭
  • ২৪ অক্টোবর ২০২৬
দিনভর ব্যস্ততা, বিকেল হলেই পাখির কলকাকলিতে মুখর অফিসপাড়া
  • ২৪ অক্টোবর ২০২৬
‘চাকরি জীবনের একটি অংশ, জীবন চাকরির জন্য নয়’
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার ১৮ বছরেও পাবিপ্রবিতে নেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন
  • ২৪ অক্টোবর ২০২৬
​সকালে ঘুম থেকে উঠে ভেজানো ছোলা খাওয়ার ৬ উপকারিতা
  • ২৪ অক্টোবর ২০২৬