সবাইকে পিএসসির ‘ধন্যবাদ’

১৯ মার্চ ২০২১, ০২:২০ PM

© ফাইল ফটো

যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠানে সহাযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ‘ধন্যবাদ’ জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পরীক্ষা শেষ হওয়ার পর আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযােগে অনুষ্ঠিত হয়।

এতে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, মাঠ প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আইনশৃখলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী, কেন্দ্র ও হল প্রধানসহ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে।

রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকরা পুনরায় বদলি আবেদনের সময় পেলেন দুইদিন
  • ২৭ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে কোন পটে কোন দল
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধির নতুন বিজ্ঞপ্তি দেখুন এখা…
  • ২৭ আগস্ট ২০২৬
২৫২ দলকে পেছনে ফেলে ‘ই-আইকন’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি দ…
  • ২৭ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানাল ইসি 
  • ২৭ আগস্ট ২০২৬