৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু আজ

১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২২ AM

© ফাইল ফটো

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা। আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ১৫০ জন প্রার্থীর ভাইভা চলবে। প্রতিদিন সকাল ১০টায় ভাইভা শুরু হবে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানা গেছে, মঙ্গলবার প্রথম দিনও সকাল ১০টায় শুরু হবে ভাইভা। ওইদিন ১০ জনের ভাইভা হবে। সূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) সাধারণ ক্যাডারের ১৮০ জনের ভাইভা অনুষ্ঠিত হবে। 

এর আগে গত ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

এসকেএফ ফার্মাসিউটিক্যাস নিয়োগ দেবে মেডিকেল সার্ভিস অফিসার, …
  • ২৪ অক্টোবর ২০২৬
অনেক বাচ্চাকে চুমা দিয়েছি, আমারে মারার সাহস আছে?
  • ২৪ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ, গ্রেপ্তার ২
  • ২৪ অক্টোবর ২০২৬
শিশুর মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ …
  • ২৪ অক্টোবর ২০২৬
রোনালদোর গোল নিয়ে অবশেষে বিতর্কের অবসান
  • ২৪ অক্টোবর ২০২৬
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীতের উদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬