এক মাস বাড়তে পারে ৪৩তম বিসিএস আবেদনের সময়

২৪ জানুয়ারি ২০২১, ১১:২১ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ৪৩তম বিসিএস আবেদনের সময় এক মাস বাড়ানো হতে পারে। আগামীকাল সোমবার সরকারি কর্ম কমিশনের নীতি নির্ধারকদের বৈঠকে এটি চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে ৪৩তম বিসিএস আবেদনের সময় বাড়ানোর জন্য পিএসসিকে অনুরোধ করা হয়। বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে পিএসসি। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে ৪৩তম বিসিএস আবেদনের সময় আরও এক মাস বাড়ানোর চিন্তাভাবনা করছে পিএসসি।

এ প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, ৪৩তম বিসিএস আবেদনের সময় বৃদ্ধির যে আবেদন ইউজিসি করেছে, সেটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আবেদনের সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

দুর্ঘটনারে জেরে পুলিশের গাড়ি ভাঙচুর ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার …
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা 
  • ২৪ অক্টোবর ২০২৬
এআইয়ের সহায়তায় লেখা যাবে বই, মিলবে পুরস্কারও, আবেদন যেভাবে
  • ২৪ অক্টোবর ২০২৬
২০০ ফিল্ড অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি সাজেদা ফাউন্ডেশনে, আবেদন…
  • ২৪ অক্টোবর ২০২৬
গাজীপুরে কারখানার গুদামে আগুন, ‎৪ ঘণ্টা চেষ্টা পর নিয়ন্ত্রণে
  • ২৪ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে সহকারী জজের বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন
  • ২৪ অক্টোবর ২০২৬