৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

০১ ডিসেম্বর ২০২০, ০৯:৫৩ AM
সরকারী কর্ম কমিশন

সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। ওই সূত্রের দাবি, ফলাফল প্রকাশের জন্য পিএসসি দিনরাত নিরলস ভাবে কাজ করছে। চলতি বছরের ৮ ও ৯ মার্চ এই বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে? জানতে চাইলে ওই সূত্র মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আমরা ৩১ ডিসেম্বরের আগেই ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করছি ৩১ ডিসেম্বরের মধ্যেই রেজাল্ট প্রকাশ করতে পারবো।’

পিএসসি সূত্রে জানা গেছে, একজন পরীক্ষক খাতা মূল্যায়ন করার পর তার মূল্যায়ন সঠিক হয়েছে কিনা সেটি যাচাইয়ের জন্য ওই খাতা দ্বিতীয় ধাপে একজন নিরীক্ষক পুনরায় চেক করেন। রি-চেকের সময় নিরীক্ষক দেখেন, যেখানে যেমন নাম্বার দেয়ার কথা ছিল তা দেয়া হয়েছে কিনা। আবার নম্বর যোগ করতে কোথাও ভুল হয়েছে কিনা। এই প্রক্রিয়া শেষ হলে তবেই ফলাফল চূড়ান্ত করা হয়। পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়ন করতে ৩৮তম বিসিএস থেকে এভাবেই খাতা দেখে আসছে পিএসসি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। গত বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত ৪ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে, প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে পিএসসি।

সমাজ ও মানুষের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করতে হবে: ঢাবি উপা…
  • ২৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মধ্যে নেটওয়ার্ক তৈরিতে বুনিয়াদি প্রশিক্ষণ সহায়ক হ…
  • ২৭ এপ্রিল ২০২৬
​আত্মহত্যার আগে শিক্ষক সুদীপের সঙ্গে ভিডিও কলে কথা হয় মিমোর
  • ২৭ এপ্রিল ২০২৬
‘বল বয়’ না বলে ‘ফিউচার স্টার্স’ নামকরণের কারণ জানালেন তামিম
  • ২৭ এপ্রিল ২০২৬
এসএসসি-এইচএসসির সূচিতে বড় পরিবর্তন আসছে, ফের আলোচনায় একক ভর…
  • ২৭ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রীর আত্মহত্যা: কারাগারে শিক্ষক সুদীপ
  • ২৭ এপ্রিল ২০২৬