পরিস্থিতি অনুকূলে না এলে ৪১তম বিসিএসের প্রিলি নয়

০৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৯ PM
পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক

পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক © ফাইল ফটো

চলমান কভিড-১৯ পরিস্থিতির উন্নতি না হলে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এমনটাই জানা গেছে। সূত্র বলছে, ৪১ বিসিএসের সঙ্গে পরীক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা মিলিয়ে প্রায় পাঁচ লাখ মানুষ জড়িত জড়িত। সুতরাং পরিস্থিতি অনুকূলে না আসলে এই পরীক্ষা চাকরিপ্রত্যাশীদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক সাক্ষাতকারে পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, বিজ্ঞপ্তি অনুসারে আমরা চলতি বছরের মার্চেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিতে চেয়েছিলাম। তবে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার কাজ করতে করতে দেশে করোনার প্রকোপ শুরু হয়ে যায়। সঙ্গত কারণেই এখনো এই পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।

পরীক্ষার সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান বলেন, ৪১তম বিসিএস কোন ছোট পরীক্ষা নয়। এর সঙ্গে আবেদনকারী থেকে শুরু করে তাদের পরিবারেরে সদস্যরাও জড়িত থাকবেন। এ অবস্থায় আমরা এত মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি অনুকূলে আসলেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে।

তথ্যমতে, গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর চলতি বছরের ৪ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়। এতে আবেদন করেন ৪ লাখ ৭৫ হাজারেরও বেশি চাকরিপ্রত্যাশী। তবে বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় এক বছর হতে চললেও এখনো এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এখনও নেওয়া সম্ভব হয়নি।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সর্বোচ্চ ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষায় প্রভাষক ১০ জন নেওয়া হবে।এছাড়া প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেয়া হবে। পাশাপাশি পুলিশে ১০০ জন, স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নিয়োগ পাবেন।

পররাষ্ট্রে ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন ও সহকারী নিবন্ধক ৮ জন নেয়া হবে।পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন থাকছে ৪১তম বিসিএসে।

সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ২ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন, পশুসম্পদে ৭৬ জন, বিসিএস মৎস্যতে ১৫ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন। তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, স্থানীয় সরকার বিভাগে জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জন থাকছে। সবমিলিয়ে ৪১তম বিসিএসে মোট দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা এই বিসিএসে পাবে।

ঢাবি র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়ার কারণ শিক্ষক নিয়োগে রাজনীতি: প্…
  • ১২ মে ২০২৬
প্রাইমারি শিক্ষকদের কোয়ালিটি ও সুযোগ-সুবিধা বাড়ানোয় গুরুত…
  • ১২ মে ২০২৬
২৫ দিনের ছুটিতে যাচ্ছে জাবি
  • ১২ মে ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে তামিমের কাঠগড়ায় বুলবুলের বোর্ড
  • ১২ মে ২০২৬
অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা-উন্নয়নে সম্পৃক্ত করার…
  • ১২ মে ২০২৬
বিশ্ববিদ্যালয় কোয়ান্টিটিতে অনেক এগিয়েছি, কোয়ালিটিতে কতটুুকু…
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9