নতুন বিসিএসেই নিয়োগ হবে ২ হাজার চিকিৎসক

২৭ জুলাই ২০২০, ০৬:৩২ PM

© ফাইল ফটো

দেশে চলমান কভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই নিয়োগ নতুন বিসিএসের মাধ্যমেই দিতে চায় সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএসসি সূত্রে জানা গেছে, নতুন বিসিএসের মাধ্যম দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চাহিদাপত্র এসেছে পিএসসিতে। চাহিদাপত্রের আলোকে নিয়োগ বিধি ঠিক করতে সোমবার (২৭ জুলাই) বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিয়োগ বিধি ঠিক করা হয়েছে। এই বিধি পিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাচ্ছে।

পিএসসির ওই সূত্র আরও জানায়, ‘আমরা ৩৮ ও ৩৯তম বিসিএসের নন–ক্যাডার তালিকা থেকে মেধার ভিত্তিতে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে চেয়েছিলাম। কেননা তাঁরা পরীক্ষিত। সবকিছুতে পাস করেছেন। পদ না থাকায় তখন তাদের নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু মন্ত্রণালয় তাঁদের নিয়োগ দিতে চায় না। নতুন বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়ার চাহিদাপত্র আমাদের কাছে এসেছে। আজ নিয়োগবিধি ঠিক করা হয়েছে। এটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।’

কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি নোয়াখালী বিজ্ঞান ও প্রয…
  • ২৫ অক্টোবর ২০২৬
রোগী সেজে হাসপাতালে স্বর্ণালংকার চুরি, চক্রের ৭ সদস্য আটক
  • ২৫ অক্টোবর ২০২৬
আপনার হৃৎপিণ্ড কতটা সুস্থ জানবেন যে উপায়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
  • ২৫ অক্টোবর ২০২৬
পদায়ন হলো ২৬৬ প্রশাসন ক্যাডারের, কে কোন জেলায়
  • ২৫ অক্টোবর ২০২৬
১৫ জেলায় প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিকস, আবে…
  • ২৫ অক্টোবর ২০২৬