পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির

২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ PM
হুমায়ুন কবির

হুমায়ুন কবির © সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক (সিএইচওজিএম-২০২৬)-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য পূর্ণ মন্ত্রীর ক্ষমতা প্রদান করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যবিধি, ১৯৯৬-এর ধারা ৪(৩) অনুযায়ী হুমায়ুন কবিরকে ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা অর্পণ করা হয়েছে।

সিএইচওজিএম-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এবং উচ্চপর্যায়ের এ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার উদ্দেশ্যেই তাকে এ ক্ষমতা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

এই ব্যবস্থার আওতায় হুমায়ুন কবির পূর্ণ মন্ত্রীর মর্যাদায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950