৩৪তম বিসিএসের ১১ জনকে ৬০ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ

২৮ জানুয়ারি ২০২০, ০৪:৩৩ PM

© টিডিসি ফটো

৩৪তম বিসিএসের পুলিশ, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্যাডারে সুপারিশকৃত ১১ জনকে নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের কপি হাতে পাওয়ার ৬০ দিনের মধ্যে ৩৪তম বিসিএসে নিয়োগকৃতদের তারিখ থেকে এই ১১ জনের নিয়োগ দিতে হবে।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাহ উদ্দিন দোলন এবং আব্দুস সাত্তার পালোয়ান।

এর আগে ৩৪তম বিসিএসে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ ও সুপারিশকৃত পদে নিয়োগের প্রার্থনা করে হাইকোর্টে রিট দায়ের করেন ওই ১১ প্রার্থী।

রুলে সুপারিশকৃত আবেদনকারীদের নিয়োগ দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং তাদের নিয়োগ দিতে ও গেজেটে নাম প্রকাশ করার পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছিলেন। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

মামলায় প্রথম রিটকারীর পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার বলেন, ‘সুপারিশ করার পরেও তাদের নিয়োগ না দেওয়ার মুল কারণ হচ্ছে তাদের চাকরির বয়সসীমা পার করে দেওয়া। আদালত রুল অ্যাবসুলেট করে তাদেরকে নিয়োগ দিতে বলেছেন। যেই সময়ে তার (আবেদনকারী) সাথে অন্যরা যে তারিখে নিয়োগ পেয়েছেন সেই তারিখ থেকে তাদেরকেও নিয়োগ দিতে হবে। আর এটা করতে হবে আদালতের রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে।’

প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে আইন ও সালিশ কেন্দ্র, আবেদন …
  • ২৮ জুন ২০২৬
পদ্মার পাড়ে তিন রুয়েট শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা, থানায় …
  • ২৮ জুন ২০২৬
২ বছরেও আলোর মুখ দেখেনি শহিদ আবু সাঈদ তোরণ-জাদুঘর ও স্মৃত…
  • ২৮ জুন ২০২৬
একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
  • ২৮ জুন ২০২৬
পুলিশ ক্যাডারে দ্বিতীয় হলেন শিক্ষার হুমায়ুন কবির
  • ২৮ জুন ২০২৬
‘কালের কণ্ঠ-বাংলাদেশ প্রতিদিনে’র সংবাদ নিয়ে বিবৃতি দিল জাম…
  • ২৮ জুন ২০২৬