৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি শুরু

১০ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৫ PM

© ফাইল ফটো

৪০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার বিজ্ঞপ্তির মাধ্যমে এই তারিখ ঘোষণা করেছে পিএসসি। পরীক্ষা শুরু হবে আসছে ৪ জানুয়ারি। আর চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলি যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় গত জুলাই মাসে। এতে অংশে নেওয়া ৩ লাখ ২৭ হাজার চাকরী প্রার্থীর মধ্যে মাত্র ২০ হাজার ২৭৭ জন উত্তীর্ণ হয়েছেন প্রাথমিক বাছাইয়ে।

এ বিসিএসে ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এবার প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

আরো পড়ুন: বিসিএস লিখিত: কমন না পড়লেও লিখে আসার দক্ষতাটা জরুরি

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

 

পাবিপ্রবিতে ১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক কনফারেন…
  • ২৮ জুন ২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদ…
  • ২৮ জুন ২০২৬
এবারও ফরেন ক্যাডারে ফার্স্ট বুয়েট শিক্ষার্থী
  • ২৮ জুন ২০২৬
শিক্ষা ক্যাডারের পদোন্নতির জন্য মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ক…
  • ২৮ জুন ২০২৬
নেই বৈধ কার্ড, তবুও হলে থাকেন রাবি ছাত্রদলের তিন কর্মী
  • ২৮ জুন ২০২৬
একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগ—এবার একসঙ্গে প্রশাসন ক্যাডার এ…
  • ২৮ জুন ২০২৬