শিক্ষার্থীদের দাবি মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৮ PM
 জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

শিক্ষার্থীদের দাবির মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের ফি ১ হাজার ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা।

ফেসবুক পোস্টে মাসুদ রানা বলেন, ‘আলহামদুলিল্লাহ।সমাবর্তনের ফি ১৫০০ টাকা কমিয়ে ৪০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’

এর আগে দ্বিতীয় সমাবর্তনের ফি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফি কমানোর দাবিতে সরব হয় জকসুও। সংগঠনটির নেতারা জানান, সমাবর্তনের ফি নির্ধারণের আলোচনায় নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের রাখা হয়নি। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বললে প্রশাসন ফি কমানোর আশ্বাস দেয়। তবে নতুন করে ফি নির্ধারণের বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল।

এর আগে গত বৃহস্পতিবার জকসুর সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম এক ফেসবুক পোস্টে জানান, দ্বিতীয় সমাবর্তনের ফি নির্ধারণের আলোচনায় নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়নি। বিষয়টি জানার পর তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। প্রশাসন ফি কমানোর আশ্বাস দিলেও তখন পর্যন্ত সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

রিয়াজুল ইসলাম আরও জানান, সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীদের জন্য সমাবর্তনের নির্ধারিত ফি বড় ধরনের আর্থিক চাপ তৈরি করছে। ক্যাম্পাস খোলার পরও ফি কমানো না হলে জকসুর পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতাও কামনা করেন জকসুর ভিপি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত ৮ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান) ও বিবিএ পর্যায়ের শিক্ষার্থীদের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার টাকা। এর সঙ্গে মূল সনদ ফি ৫০০ টাকা যুক্ত হওয়ায় তাঁদের মোট ৫ হাজার ৫০০ টাকা দেওয়ার কথা ছিল।

এ ছাড়া স্নাতকোত্তর ও এমবিএ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মোট ফি নির্ধারণ করা হয়েছিল ৬ হাজার ৫০০ টাকা। এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের দিতে হতো ৭ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, সান্ধ্যকালীন ও পেশাগত প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য সমাবর্তন ফি নির্ধারণ করা হয়েছিল ৮ হাজার ৮০০ টাকা।

বাংলাদেশকে হারানো সহজ নয় জেনেই ছক কষছেন স্যামি
  • ২৬ অক্টোবর ২০২৬
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হ…
  • ২৬ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী বাংলাদেশ
  • ২৬ অক্টোবর ২০২৬
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে দেশের যেসব জেলায়
  • ২৬ অক্টোবর ২০২৬
বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শিশু সমাবেশ…
  • ২৬ অক্টোবর ২০২৬
প্রমোশনের মাধ্যম নয়, গবেষণাকে নীতিনির্ধারণের হাতিয়ার করতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬