৩৭তম বিসিএস নন-ক্যাডারে আরও ৭৮৭ জনের নিয়োগ

২২ অক্টোবর ২০১৯, ০৫:০৫ PM

© ফাইল ফটো

৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

ওয়েবাসাইটে প্রকাশিত ফলাফলে দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) শূন্যপদে ৭৮৭ জন প্রার্থীকে নন ক্যাডার ২য় শ্রেণির পদে সাময়িকভাবে কমিশন সুপারিশ করে।

যেসব পদে নিয়োগ দেয়া হয়েছে এর মধ্যে আছে সহকারী রাজস্ব কর্মকর্তা ৩৮৭ জন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৭৭ জন, সিএজি অফিসের অধিক্ষক ৮০ জন, পরিবেশ পরিদর্শক ২৮ জন, শ্রম পরিদর্শক ১৮ জন। এগুলো সবগুলোই ১০ গ্রেডের পদ।

এ নিয়ে এই বিসিএসে থেকে ৬৯২ জনকে প্রথম শ্রেণিতে ও ৮৮৫ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেয়া হল। ৩৭ তম বিসিএসে ৩ হাজার ৪৫৪ জনকে নন–ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়। পদ পাওয়া সাপেক্ষে তাঁদের নিয়োগ দেয়া হবে বলে পিএসসি সূত্র জানিয়েছে।

৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হলেও বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়।

৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা; পরিচালন নগদ প্রবাহ…
  • ২৯ এপ্রিল ২০২৬
তামিম নির্বাচিত হয়নি, নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছে: সাকিব
  • ২৯ এপ্রিল ২০২৬
বজ্রপাতের বিকট শব্দে হাসপাতালে ভর্তি ১১ ছাত্রী
  • ২৯ এপ্রিল ২০২৬
জাতীয় পরিচয়পত্র আবেদনে নতুন নিয়ম
  • ২৯ এপ্রিল ২০২৬
নন-ক্যাডার কর্মকর্তাদের শূন্য পদের তথ্য চাইল মাউশি
  • ২৯ এপ্রিল ২০২৬
সরকারি চাকরির অন্ধ মোহ: মেধার একমুখী স্রোত যে সংকট তৈরি করছে
  • ২৯ এপ্রিল ২০২৬