পিএসসির সদস্য হলেন সাবেক সিনিয়র সচিব গোলাম ফারুক

০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৯ PM

© ফাইল ফটো

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক। রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে তার অবসরোত্তর ছুটি বাতিল এবং অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দিয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এক আদেশে জানিয়েছে।
 
আদেশে বলা হয়েছে, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী তার দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-এর মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত জনস্বার্থে পিএসসির সদস্যপদে সানুগ্রহ নিয়োগ দিয়েছেন। বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যান ও ১৪ জন সদস্য রয়েছেন।
 
গোলাম ফারুক ১৯৬০ সালের ১ জুন শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ ও ১৯৮২ সালে যথাক্রমে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি অর্জন করে ১৯৮৩ সালে সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগ দেন।
 
কর্মজীবনে মাঠ প্রশাসনসহ সরকারের বিভিন্ন পর্যায়ে গোলাম ফারুক দায়িত্ব পালন করেন। এরমধ্যে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পরিকল্পনা কমিশনের সদস্য, শিক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন। যুগ্মসচিব হিসেবে শিল্প ও জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালকসহ সিনিয়র সহকারী সচিব হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে গোলাম ফারুক দুই পুত্র সন্তানের জনক।

টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬