বিসিএস ভাইভা ভীতি কাটাতে অভিনব উদ্যোগ পিএসসি’র

২২ আগস্ট ২০১৯, ০৭:৫১ AM

মৌখিক পরীক্ষা যে কারো জন্যই আতঙ্কের। সেই ভীতি কাটাতে অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। প্রথমবারের মতো ভাইভা বোর্ডে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পানির পাশাপাশি এক কাপ চা ও একটি বিস্কুটের ব্যবস্থা রেখেছে সংস্থাটি। সূত্র বলছে, বিষয়টি ছোট হলেও কার্যকরী। সংস্থাটির ভাষ্য, ভাইভা বোর্ড কঠিন জায়গা। চা-বিস্কুটের আয়োজনটি পরীক্ষার্থীদের জড়তা কাটাতে বিশেষ সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস। সেই সাড়াও ইতোমধ্যে পেয়েছে পিএসসি।

কয়েকজন পরীক্ষার্থী জানিয়েছেন, এর আগে কখনো পিএসসির পক্ষ থেকে এ ধরনের ব্যবস্থা ছিল না। ক্ষুদ্র আয়োজন হলেও পরীক্ষার্থীদের জন্য এটি বড় ব্যাপার।

এর আগে ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে পাস করেছেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী।

তথ্যমতে, গত ২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের সাধারণ ক্যাডারে মৌখিক পরীক্ষা শুরু হয়। ঈদের আগে গত ১ আগস্ট পর্যন্ত ভাইভা চলে। গত মঙ্গলবার থেকে পুনরায় ভাইভা শুরু হয়েছে। সাধারণ ক্যাডারের এই ভাইভা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর সাধারণ ও প্রফেশনাল ক্যাডারে এবং সবশেষ কারিগরি ক্যাডারের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ৩৮তম বিসিএসের ভাইভায় অংশগ্রহণ শেষে বেশকয়েকজন পরীক্ষার্থী জানিয়েছেন, এর আগে কখনো পিএসসির পক্ষ থেকে এ ধরনের ব্যবস্থা ছিল না। ক্ষুদ্র আয়োজন হলেও পরীক্ষার্থীদের জন্য এটি বিশাল ব্যাপার।

তথ্যমতে, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন এই বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। এতে এই বিসিএসে মোট পদের সংখ্যা হচ্ছে ২ হাজার ১৬০।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

এনটিআরসিএর অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৯৫১, আবেদন শেষ আগ…
  • ০৩ এপ্রিল ২০২৬
‘জনগণের রায় অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা’
  • ০৩ এপ্রিল ২০২৬
বিয়ে করলেন ছাত্রশক্তির আবু বাকের মজুমদার, পাত্রী কে এই হৃদি?
  • ০৩ এপ্রিল ২০২৬
স্বপ্ন নিয়ে মেডিকেলে ভর্তি, পথচলা শুরুর আগেই থেমে গেল হিমেল…
  • ০৩ এপ্রিল ২০২৬
মিসাইলের আঘাতে নিহত বাংলাদেশির মরদেহ ঢাকায় ফিরছে আজ
  • ০৩ এপ্রিল ২০২৬
পাট, ধান, ভুট্টা আবাদ ঠিক রাখতে নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দ…
  • ০৩ এপ্রিল ২০২৬