লিখিত ও মৌখিক পরীক্ষা না দিয়েই চাকরিতে যোগ দিতে উপস্থিত পিএসসিতে, অতঃপর...

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ PM
আটক রিপন হোসেন

আটক রিপন হোসেন © টিডিসি সম্পাদিত

প্রক্সি পরীক্ষা দিয়ে ‘চাকরি লাভের অপচেষ্টা’র অভিযোগে সরকারী কর্ম কমিশন (পিএসসি) সচিবালয় থেকে এক যুবককে আটক করা হয়েছে। তার নাম মো. রিপন হোসেন। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় এই যুবকের বাড়ি। 

তিনি অফিস সহায়ক পদে যোগ দিতে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পিএসসিতে উপস্থিত হলে সন্দেহ হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শেরে-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিএসসি।

পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে প্রতারণার মাধ্যমে চাকরি লাভের অপচেষ্টার অভিযোগে মো. রিপন হোসেন নামে একজনকে আজ আটক করে শেরে-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। তিনি অফিস সহায়ক পদের প্রার্থী ছিলেন। তার রোল নম্বর 2101187।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগ প্রক্রিয়ার ধারাবাহিকতায় আজ চাকরিতে যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে মো. রিপন হোসেন উপস্থিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তার পরিচয় যাচাই করার সময় প্রবেশপত্রের ছবি, মৌখিক পরীক্ষার দিন সিসিটিভি রেকর্ডার সঙ্গে বর্তমান উপস্থিত ব্যক্তির চেহারা মিলিয়ে দেখা হয়। এতে তার পরিচয় নিয়ে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়। সন্দেহের বিষয়টি তৎক্ষণাৎ পিএসসির উপ-পরিচালক শোভন সমাদ্দারকে জানানো হলে তিনি উপসচিব ওয়াসিমুল বারীকে জানান। 

‘‘সকলে মিলে যাচাই বাছাই ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে অপরাধের বিষয়টি প্রকাশিত হয়ে পড়ে। পরবর্তী সময়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্ত মো. রিপন হোসেন নিজেই স্বীকার করেন যে, তিনি উক্ত নিয়োগের লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষা কোনোটিতেই নিজে অংশগ্রহণ করেননি।’’

চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬