৪৬তম বিসিএসে প্রশাসন, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে তৃতীয় রুয়েটের মাহমুদ তুর্য্য

২৮ জুন ২০২৬, ১০:১৯ PM
হাসান মাহমুদ তুর্য্য

হাসান মাহমুদ তুর্য্য © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৬ সিরিজের শিক্ষার্থী হাসান মাহমুদ তুর্য্য বিসিএস পরীক্ষায় টানা সাফল্যের অনন্য নজির স্থাপন করেছেন। ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তিনি পুলিশ ক্যাডারে মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর আগে ৪৬তম বিসিএসেও তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছিলেন।

রবিবার (২৮ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে ১ হাজার ৩২০ জন ক্যাডার এবং ২০১ জন নন-ক্যাডারসহ মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

টানা দুই বিসিএসে এমন সাফল্যে নিজের অনুভূতির কথা জানিয়ে হাসান মাহমুদ তুর্য্য বলেন, আল্লাহর অশেষ রহমতে এবং বাবা-মায়ের দোয়ায় আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। রুয়েটের মতো একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুবাদে যে শৃঙ্খলা ও অধ্যবসায়ের শিক্ষা পেয়েছি, তা আমাকে বিসিএস প্রস্তুতির দীর্ঘ যাত্রায় অনেক সহায়তা করেছে। পুলিশ ক্যাডারে যোগ দিয়ে দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি সবার কাছে দোয়া চাই যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি।

তার এই অর্জনে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

মেধাবী এই শিক্ষার্থী নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ময়মনসিংহের নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি রুয়েটে প্রকৌশল বিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। বিসিএসের উভয় পরীক্ষাতেই কৃতিত্বের স্বাক্ষর রেখে তিনি নিজের মেধার পরিচয় দিয়েছেন।

সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব, ফিরলেন লাশ হয়ে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ আবেদন: যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা মন্ত্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঘুষ.সাইট তৈরি করা ভাইরাল সেই শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দাফনের প্রায় ৫ মাস পর কবর থেকে আফগান নাগরিকের মরদেহ উত্তোলন
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬