৪৭তম বিসিএসের ফল কবে, জানালেন পিএসসি চেয়ারম্যান

১৬ জুন ২০২৬, ০৭:০৫ PM
অধ্যাপক মোবাশ্বের মোনেম

অধ্যাপক মোবাশ্বের মোনেম © ফাইল ছবি

৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চলতি মাসেই এ বিসিএসের ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে ফল প্রকাশের প্রস্তুতিও শুরু হয়েছে।

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, চলতি মাসে ৪৭তম বিসিএসের ফল প্রকাশের লক্ষ্যে প্রশাসনিক এবং কারিগরি কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। এজন্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই ফল তৈরির কাজ শুরু করা হচ্ছে।

জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চলতি মাসের যে কোনো দিন ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। সেভাবেই কমিশন কাজ করছে।’

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে এবার মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। 

‘রেড কার্ড টু বিএনপি-আইজেশন’ স্লোগানে শিক্ষক নিয়োগে দলীয়করণ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরের নীরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, অংশ নি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬