বাজেট কমল পিএসসির, কমিশনেই প্রশ্ন তৈরি ও মুদ্রণসহ ১২ উদ্যোগ

১৩ জুন ২০২৬, ০৮:২৭ PM , আপডেট: ১৩ জুন ২০২৬, ০৮:৩০ PM
পিএসসি

পিএসসি © সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জন্য বরাদ্দ কমেছে। এ বছর এই প্রতিষ্ঠানটিকে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে ১৩৮ কোটি ৪৯ লাখ টাকা। এই বাজেট বিগত অন্তত ৩ অর্থবছরের চেয়েও কম, যেখানে সর্বশেষ ১৪১ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল ২০২৩-২৪ অর্থবছরে। আর গত দুই অর্থবছরে যথাক্রমে ১৭১ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার এবং ১৭৯ কোটি ১ লাখ ৮৭ হাজার টাকা বরাদ্দ পেয়েছিল প্রতিষ্ঠানটি।

গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উত্থাপনকালে এই বাজেটের কথা জানান।

জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে পিএসসির অন্তত ১২টি উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে— ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা গ্রহণ ও চূড়ান্ত ফলাফল প্রকাশ, ৫১তম বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ, অর্ধবার্ষিকী বিভাগীয় পরীক্ষা এবং সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা গ্রহণ, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরের প্রথম ও ১০ম গ্রেডের নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ ও সুপারিশ প্রদান এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরের ক্যাডার পদে কর্মরত কর্মকর্তাদের শৃঙ্খলা বিষয়ক মতামত প্রদান।

এ ছাড়া এই বাজেটে কমিশন সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবুদ্ধের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আয়োজন, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরের নিয়োগ বিধিমালা প্রণয়নে বা সংশোধনে সুপারিশ প্রদান, কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষ্যে বিষয়ভিত্তিক সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন, কমিশন ভবনে কমিশনের নিজস্ব ব্যবস্থাপনায় প্রশ্নপত্র প্রণয়ন ও মুদ্রণ করে পরীক্ষা গ্রহণ, দেশের ৭টি বিভাগীয় শহরে অবস্থিত কমিশনের আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব ভবন নির্মাণ এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরের নন-ক্যাডার পদে পদোন্নতি, স্থায়ীকরণ, জ্যেষ্ঠতা নির্ধারণ ইত্যাদি বিষয়ে সুপারিশ প্রদান করা হবে।

ঢাবির ডজনখানেক শিক্ষার্থীর হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার দাবি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি ভিসিকে ‘সাদা দলের’ সভাপতি বলায় প্রতিবাদ, তথ্য যাচাই হ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সবার দোয়ায় দ্বিতীয় জীবন পেয়েছি, স্লিপার বাস থেকে বেঁচে ফেরা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডিসেম্বরের ‘ফেরার হুমকি’: আওয়ামী লীগের সামনে কোন পথ?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9