জাতীয় সংসদের অধিবেশন কাল, আলোচনায় মাউশি-কারিগরি-মাদ্রাসা

১৩ জুন ২০২৬, ১২:০৬ PM
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন © সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর রবিবার (১৪ জুন) ফের বসতে যাচ্ছে অধিবেশন। এদিন বিকেল ৩টায় এ অধিবেশনে সম্পূরক বাজেট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি মাউশি, কারিগরি, মাদ্রাসা এবং প্রাথমিক ও গণশিক্ষা ইস্যুতে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন মন্ত্রীরা। 

শনিবার (১৩ জুন) সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাক্ষরিত কার্যসূচিতে এ জানানো হয়।

কার্যসূচি অনুযায়ী, বৈঠকে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর-টেবিলে উপস্থাপন করা হবে। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর উপস্থাপন করা হবে।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট নিয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে বলে কার্যসূচিতে জানানো হয়েছে।

শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় সভা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে চাকরি মহিলা ও শিশুবিষয়ক মন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা সেন্টারে হামলায় জড়িত সমিতিতে বিএনপির নারী এমপির যুক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছরেই ইতিহাস কাভানের, অভিষেকেই যুক্তরাষ্ট্রের জার্সিতে ব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে কারও সাক্ষাৎ না পেয়ে ফিরলেন প্রাথমিকের নিয়োগপত্র ন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬