মাধ্যমিকে প্রশিক্ষণের আওতায় আসছে ৭৬ হাজার শিক্ষক, বাজেটে নতুন পরিকল্পনা 

১৩ জুন ২০২৬, ০৫:৫৩ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে একাধিক নতুন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের মাধ্যমিক পর্যায়ে ৭৬ হাজার শিক্ষককে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আগামী অর্থবছরে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।

শনিবার (১৩ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট প্রস্তাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট প্রস্তাব অনুযায়ী, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ (আনন্দময় শিক্ষা) কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হবে। একই সঙ্গে ৫০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ ম্যানুয়েল প্রস্তুত করা হবে।

এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার লাইব্রেরি উন্নয়ন করা হবে। শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে ১০০টি বিদ্যালয়ে ব্লেন্ডেড ল্যাব স্থাপন এবং এসব ল্যাব পরিচালনার জন্য ল্যাব সুপারভাইজর নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে ২৬ হাজার এবং বিদেশে ১০০ জন শিক্ষককে জলবায়ু সহনক্ষমতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি নতুন শিক্ষক নিয়োগ, কারিগরি শিক্ষার বই, ম্যানুয়াল ও বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণের উদ্যোগও নেওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১০ প্রকল্পের মধ্যে আরও রয়েছে- মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষক ঘাটতি পূরণের লক্ষ্যে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও নতুন এমপিও প্রদান, ৫ শতাংশ শিক্ষার্থীকে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ এবং অনগ্রসর এলাকার ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে।

এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজারটি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, তৃতীয় ভাষা শেখার জন্য পূর্ণাঙ্গ কারিকুলাম, ৫টি ভাষা শিক্ষা প্রশিক্ষণ মডিউল ও রিসোর্স পুল তৈরি এবং ৫০০টি ভাষা ল্যাব স্থাপন করা হবে।

এ ছাড়াও এ প্রকল্পের আওতায় মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ৪ হাজার নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণ, অনগ্রসর এলাকায় ৫০০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে। 

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাবনা করেন অর্থমন্ত্রী। শিক্ষায় মোট বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬২০ কোটি টাকা। যা মোট জিডিপির ২ শতাংশ। প্রাথমিকে ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১৮ হাজার ৪৫৯ কোটি টাকা। 

ইন্টার্নশিপের সুযোগ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়…
  • ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে
  • ১৭ অক্টোবর ২০২৬
ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬