বিসিএস ক্যাডারে শীর্ষে ঢাকা, পিছিয়ে সিলেট, দ্বিতীয়-তৃতীয় কোন বিভাগ?

২১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৪ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

বিসিএসে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তদের সংখ্যায় অন্য সব বিভাগকে ছাপিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। বিপরীতে সবচেয়ে কম সুপারিশপ্রাপ্ত সিলেট বিভাগ থেকে। সর্বশেষ চার বিসিএসে (৪৪তম, ৪৫তম, ৪৮তম, ৪৯তম) চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৭ হাজার ৬৫১ জনের মধ্যে ঢাকা বিভাগ থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১ হাজার ৫৬৫ জন।  অন্যদিকে সিলেট বিভাগ থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মাত্র ২২৯ জন। 

সদ্য প্রকাশিত পিএসসির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি সম্প্রতি জাতীয় সংসদে উত্থাপন করা হয়।

চার বিসিএসের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রতিটি বিসিএসের ফলাফলেই ঢাকা বিভাগ শীর্ষস্থান ধরে রেখেছে, অন্যদিকে সিলেট বিভাগ ধারাবাহিকভাবে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ (১ হাজার ৪৭১ জন), তৃতীয় স্থানে রাজশাহী বিভাগ (১ হাজার ২০০ জন)। এরপর যথাক্রমে খুলনা (৯৮৬ জন), রংপুর (৯২৯ জন), ময়মনসিংহ (৮০৯ জন) এবং বরিশাল বিভাগ (৪৬২ জন)। 

বিসিএস ভিত্তিক চিত্র
৪৪তম বিসিএসে ঢাকা বিভাগ থেকে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৩১৯ জন। একই বিসিএসে রাজশাহী থেকে ২৭৫ জন, চট্টগ্রাম থেকে ২৭৯ জন, খুলনা থেকে ২১১ জন, বরিশাল থেকে ১১৭ জন, সিলেট থেকে ৩৮ জন, রংপুর থেকে ২৩৬ জন এবং ময়মনসিংহ থেকে ২০১ জন সুপারিশ পান।

৪৫তম বিসিএসেও এগিয়ে থাকা ঢাকা বিভাগ থেকে ৩৭৯ জন, রাজশাহী থেকে ২৭১ জন, চট্টগ্রাম থেকে ২৯১ জন, খুলনা থেকে ২২৯ জন, বরিশাল থেকে ১০২ জন, সিলেট থেকে ৫৭ জন, রংপুর থেকে ২৪২ জন এবং ময়মনসিংহ থেকে ২৩৬ জন সুপারিশপ্রাপ্ত হন।

৪৮তম বিশেষ (স্বাস্থ্য) বিসিএসে সবচায়ে বেশি ৭৭৮ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগ থেকে। এরপরেই রয়েছে ঢাকা বিভাগ;৭২৭ জন। এছাড়া  চট্টগ্রাম থেকে ৭৭৮ জন, রাজশাহী থেকে ৫৫৭ জন, খুলনা থেকে ৪৬০ জন, রংপুর থেকে ৩৬৩ জন, ময়মনসিংহ থেকে ২৯৮ জন, বরিশাল থেকে ২০৬ জন এবং সিলেট থেকে ১১১ জন সুপারিশ পান। 

৪৯তম বিশেষ (শিক্ষা) বিসিএসে ঢাকা বিভাগ থেকে ১৪০ জন ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হন। এই বিসিএসে চট্টগ্রাম থেকে ১২৩ জন, রাজশাহী থেকে ৯৭ জন, খুলনা থেকে ৮৬ জন, বরিশাল থেকে ৩৭ জন, সিলেট থেকে ২৩ জন, রংপুর থেকে ৮৮ জন এবং ময়মনসিংহ থেকে ৭৪ জন সুপারিশপ্রাপ্ত হন।

৬৭ শতংশ নিয়ে এগিয়ে ঢাবি, রাবি-জাবি-চবি মিলিয়ে ১৮%
এদিকে পিএসসির প্রতিবেদন উল্লেখ, ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৬৭ শতাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। আর রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮ শতাংশ শিক্ষার্থী ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

প্রতিবেদনের তথ্য, ৪৯তম বিসিএসে ঢাবি থেকে ৪৪৪ জন সুপারিশ পেয়েছিলেন। সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৩৫৬ জন পুরুষ। আর নারী প্রার্থীর সংখ্যা ৮৮ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এ বিসিএসে সুপারিশ পেয়েছেন ৪৫ জন, যা শতকরায় ৬ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে পুরুষ ৩৮, নারী ৭ জন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এ বিসিএসে সুপারিশ পেয়েছেন ৩৮ জন। শতকরায় যা ৫ দশমিক ৭৩ শতাংশ। এর মধ্যে পুরুষ ৩৩ জন, আর নারী ৫ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষা ক্যাডারের সংখ্যাও ৩৮ জন। এর মধ্যে পুরুষ ৩৪ এবং নারী প্রার্থী ৪ জন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৩ জন সুপারিশ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ২২ এবং নারী একজন।

প্রকৌশলভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে ১০ জন (পুরুষ ৭, নারী ৩) এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৯ জন (পুরুষ ৯, নারী ০) ক্যাডার হয়েছেন।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ৯ জন (পুরুষ ৯, নারী ০), ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ৮ (পুরুষ ৮, নারী ০), খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ৮ (পুরুষ ৮, মহিলা ০), কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ৪ (পুরুষ ৩, মহিলা ১), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ৪, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ৩, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়  ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ২ জন করে ৪৯তম বিসিএসে সুপারিশ পেয়েছেন।

ট্যাগ: বিসিএস
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9