উচ্চতর গ্রেড

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নেবে ৩০০ জন, শুধু মৌখিক পরীক্ষায় নিয়োগ

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ PM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

উচ্চতর গ্রেডে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৩০০ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে অনলাইনে শুরু হবে আবেদন প্রক্রিয়া, শেষ হবে ৮ মার্চ। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) এই ক্যাডারের বিভিন্ন ক্যাটাগরির পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

তিন থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদের মধ্যে রয়েছে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক। ১ ফেব্রুয়ারি তারিখে অধ্যাপক পদে সর্বোচ্চ ৫০ বছর, সহযোগী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪৫ বছর, সিনিয়র কনসালটেন্ট পদে সর্বোচ্চ ৪০ বছর ও সহকারী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি দেখুন এখানে

এই নিয়োগে শুধু  মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ অর পাস নম্বর ৫০। মৌখিক পরীক্ষার নম্বর গোপনীয় থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬