৪১তম বিসিএস: কোন ক্যাডারে কত নিয়োগ?

২৮ মে ২০১৯, ০২:৩৮ PM

৪১তম বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি নিয়োগ পাবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর থাকছে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আর পুলিশ ক্যাডার ১০০। ৪১তম বিসিএস পরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪১ তম বিসিএসের চাহিদাপত্র পাওয়া গেছে। ৪১তম বিসিএসে ২ হাজার ১৩৫ জনকে (ক্যাডার) নেওয়া হবে। তবে একেকটি বিসিএস থেকে পর্যাপ্ত পরিমাণ প্রার্থী নন ক্যাডারে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ভালো ভালো পদে নিয়োগ পাচ্ছেন। সেই হিসাবে, একেকটি বিসিএসে মৌখিক পরীক্ষায় পাশ করলে নিশ্চিত চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে।

তিনি আরও জানান, ৩৮তম বিসিএস’র লিখিত পরীক্ষার ফল, ৩৭তম বিসিএস’র নন-ক্যাডারের দ্বিতীয় তালিকা প্রকাশ এবং ৪০তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষার ফল নিয়ে কমিশন ব্যস্ত সময় পার করছে। এছাড়া ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়েও কমিশন কাজ শুরু করে দিয়েছে। আগামী আগস্টের শেষদিকে বা সেপ্টম্বরের সুবিধাজনক সময়ে ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করার লক্ষ্যে কাজ করছেন বলে জানান তিনি।

পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪১তম বিসিএস পরীক্ষার চাহিদাপত্র অনুযায়ী, শিক্ষা ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষাতে প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন নেওয়া হবে। পুলিশে ১০০, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জনকে নেওয়া হবে। পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাব রক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক ৮ জন নেওয়া হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন নেওয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, স্থানীয় সরকার বিভাগে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন। সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে ২ জন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জনসহ মোট ২ হাজার ১৩৫ জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ করা হবে।

পড়ুন: ইফতার পার্টি না করে টাকা দান করতেন রাষ্ট্রপতি কালাম, কেন?

আপনি যখন নেটফ্লিক্স দেখেন, তখন নেটফ্লিক্সও আপনাকে দেখে
  • ১২ মে ২০২৬
১০ কলেজে শিক্ষা ক্যাডারের পদ সৃজনের প্রস্তাব
  • ১২ মে ২০২৬
এসএসসির কৃষিশিক্ষা পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ১২ মে ২০২৬
‘আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না’
  • ১২ মে ২০২৬
ঢাবি র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়ার কারণ শিক্ষক নিয়োগে রাজনীতি: প্…
  • ১২ মে ২০২৬
প্রাইমারি শিক্ষকদের কোয়ালিটি ও সুযোগ-সুবিধা বাড়ানোয় গুরুত…
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9