অনলাইনে যোগ দেওয়ার

২৫ দিন পর চুয়েটের নতুন ভিসির যোগদানপত্র গ্রহণ করল শিক্ষা মন্ত্রণালয়

২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ PM
 অধ্যাপক ড. শেখ শরীফুল আলম

অধ্যাপক ড. শেখ শরীফুল আলম © টিডিসি সম্পাদিত

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রজ্ঞাপন জারির চতুর্থ দিন গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. শেখ শরীফুল আলম অনলাইনে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে দায়িত্বভার গ্রহণের কথা জানিয়েছিলেন। ২৫ দিন পর গত ১৯ অক্টোবর তার যোগদানপত্র গ্রহণ করা কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ভিসি হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের যোগদানপত্র গ্রহণ করে এক চিঠিতে মন্ত্রণালয় বলছে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুয়ায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের গত ২১ সেপ্টেম্বরে স্মারকমূলে ড. শেখ শরীফুল আলমকে ভিসি (উপাচার্য) হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করেছেন। তার যোগদানপত্র শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়েছে।

এই চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর চুয়েটের ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন ভিসি নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষাসহ অধিকাংশ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে শ্রেণিকক্ষে ফিরতে চান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক-শিক্ষার্থীরা। তবে শর্তসাপেক্ষে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল রবিবার (২৫ অক্টোবর) শিক্ষকদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে ক্লাসে ফেরার পরিবেশ তৈরিতে তাদের সহযোগিতা চেয়েছেন শিক্ষার্থীরা। একই দিন শিক্ষক সমিতির সাধারণ সভা থেকেও শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬