৪৯তম বিসিএস: পরীক্ষা দিলেন ১৭৬৬৭০, পাসের হার দশমিক ৬৯ শতাংশ

১৯ অক্টোবর ২০২৫, ১১:০৫ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১২:০৭ AM
পরীক্ষা কেন্দ্র

পরীক্ষা কেন্দ্র © সংগৃহীত

৪৯তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ রবিবার (১৯ অক্টোবর) রাতে সরকারী কর্ম কমিশন-পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ফল বিশ্লেষণে দেখা গেছে, মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী এই বিসিএসে আবেদন করেন। তবে এ পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। আর অনুপস্থিতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৮২ জন ছিলেন। সেই হিসেবে এই পরীক্ষার পাশের হার শূন্য দশমিক ৬৯ শতাংশ।

শিক্ষার বিশেষ এ বিসিএসে ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এখন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল চলতি বছরের ২১ জুলাই। পরে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর।

নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশ…
  • ২২ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
  • ২২ নভেম্বর ২০২৬
নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশল…
  • ২২ নভেম্বর ২০২৬
ভোটার তালিকা থেকে বাদ পড়ায় বাংলাদেশে পুশইনের হুমকি, আত্মহত্…
  • ২২ নভেম্বর ২০২৬
সংলাপের শুরুতে এনসিপি কেন, জানালেন বিএনপি নেতা টুকু-খসরু
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বেড়াতে এসে চা পান করছিলেন গোপালগঞ্জের সাবেক চেয়ারম্য…
  • ২২ নভেম্বর ২০২৬