৪৯তম বিসিএস পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে

১০ অক্টোবর ২০২৫, ১২:৪২ PM
কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে প্রার্থীরা

কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে প্রার্থীরা © ফাইল ফটো

৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকার কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। জানা গেছে, সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এরই মধ্যে পরীক্ষার আসনবিন্যাস, সময়সূচি ও শিক্ষার্থীদের জন্য নানা নির্দেশনা প্রকাশ করেছে সরকারের এ বিভাগ।

৪৯তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। ৪৯তম বিসিএসের (বিশেষ) ৬৮৩টি পদের জন্য মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। প্রতিটি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৪৫৬ জনের বেশি।

পিএসসির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এরপর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না; পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। উত্তরপত্রের চারটি সেট থাকবে, যেমন সেট ১, ২, ৩ ও ৪; প্রশ্নপত্র বিতরণের পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত (দুপুর ১২টা) কোনো পরীক্ষার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না।

প্রশ্ন দেখুন এখানে

বিসিএস1 বিসিএস2

ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬