৪৯তম বিসিএসের জন্য ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

০১ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ AM
বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকার © লোগো

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষায় (এমসিকিউ টাইপ) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার মোট ১৯৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। এ সময়ে পরীক্ষার কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করবেন তারা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি হলে একযোগে অনুষ্ঠিত হবে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা। পরীক্ষাকালীন প্রতিটি কেন্দ্রে ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষায় একজন করে মোট ১৮৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য আরও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাবে শিক্ষা উপদেষ্টার অনুমোদন, অপেক্ষা অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর

‌এতে আরও বলা হয়, ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর ৫ ধারার বিধান মোতাবেক পরীক্ষার সময়, পরীক্ষাকেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকায় এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যকরভাবে দায়িত্ব পালন করবেন।

সরকারী নির্দেশনা অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ৬ অক্টোবর বেলা ১১টায় সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭১ মিলনায়তনে ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে হবে।

এর বাইরে, প্রজ্ঞাপনে পরীক্ষার দিন ভোর ৪টায় সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়।

 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬