৪৮তম বিসিএসে উত্তীর্ণ সব চিকিৎসককে নিয়োগের দাবি

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

সরকারি স্বাস্থ্যসেবায় শূন্য পদ পূরণের লক্ষ্যে ৪৮তম (বিশেষ) বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সব চিকিৎসককে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে ৪৮তম বিসিএস নিয়োগপ্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডা. মো. আল মুনতাসির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে আরও ৩ হাজার শূন্যপদে চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তাই চূড়ান্ত গেজেট প্রকাশের আগেই ৪৮তম বিসিএসে উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া সম্ভব।

তিনি বলেন, এখনও ৪৪তম বিসিএসের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ হয়নি এবং ৫০তম বিসিএসের নিয়োগও শিগগিরই সম্পন্ন হবে না। ফলে পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ বিলম্বিত হলে রাষ্ট্রের সময়, অর্থ ও শ্রমের অপচয় ঘটবে এবং জনগণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে।

ফোরামের পক্ষ থেকে দাবি জানিয়ে বলা হয়, অবিলম্বে ৪৮তম (বিশেষ) বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সহকারী সার্জন পদে নিয়োগের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হচ্ছে।

এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক ৪৮তম বিসিএস নিয়োগপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬