৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি নভেম্বরে, এক বছরে তিনটি

০৯ আগস্ট ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৮:১০ PM
পাবলিক সার্ভিস কমিশন

পাবলিক সার্ভিস কমিশন © ফাইল ছবি

আগামী নভেম্বর মাসে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এর মধ্য দিয়ে এক বছরে তিনটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে সাংবিধানিক সংস্থাটি।

এ প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী প্রকাশিত হবে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সব বিসিএসের কার্যক্রম শেষ করার চেষ্টা করছি।’

পিএসসির একটি সূত্র জানিয়েছে, বিসিএসের জন্য রোডম্যাপ তৈরি করেছে সংস্থাটি। রোডম্যাপ অনুযায়ী আগামী ১ নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এজন্য জোরেশোরে প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তিটি বিশেষ গুরুত্ব বহন করছে। এজন্য বিশেষভাবে প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

চলতি বছরের ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। চিকিৎসকদের জন্য আয়োজিত এ বিসিএসের মাধ্যমে তিনব হাজার স্বাস্থ্য ক্যাডার নিয়োগ দেবে সরকার। এর মধ্যে  ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সাংবিধানিক সংস্থাটি। শিক্ষার জন্য আয়োজিত এ বিসিএসের মাধ্যমে ৬৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬