কমিশনে কোনো বৈষম্য ও অন্যায় হতে দেব না: পিএসসি চেয়ারম্যান

০৫ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৬:৩১ PM
অধ্যাপক মোবাশ্বের মোনেম

অধ্যাপক মোবাশ্বের মোনেম © ফাইল ছবি

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেছেন, কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কোনো বৈষম্য ও অন্যায় হতে দেব না।

মঙ্গলবার (৫ আগস্ট) ‘৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যূত্থান দিবস’ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী এবং আহতদের নিয়ে নির্মিত একটি মিউজিক ভিডিও ও একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় পিএসসি চেয়ারম্যান বলেন, ২০২৪ এর তরুণ প্রজন্ম যে বৈষমমূলক রাষ্ট্র ব্যবস্থা বিলোপের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে তাদের এই আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কমিশনে কোন ধরনের বৈষম্য এবং অন্যায় হতে দিব না। জুলাই শহিদদের ত্যাগকে স্মরণ রেখে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দ ও কমিশন সচিবালয়ের সচিব মহোদয়, কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬