পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড

০৪ জুলাই ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
শাহবাগ মোড় অবরোধ করেছেন একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী

শাহবাগ মোড় অবরোধ করেছেন একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী © টিডিসি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ (ব্লকেড) করেছেন একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী। এতে রাজধানীর ব্যস্ততম এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ‘ছাত্র সমাবেশ-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।

এ সময় আন্দোলনকারীরা ‘জুলাই আবার এসেছে , ছাত্র সমাজ আবার জেগেছে’, ‘এই মুহূর্তে দরকার, পিএসসির সংস্কার’, ‘জেগেছে রে, জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ‘নিশিরাতের ফলাফল, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাজেট কমল ১৩ কোটি, গবেষণা খাতে বাড়ল বরাদ্দ

আন্দোলনকারীরা বলেন, ‘আমরা সর্বোপরি পিএসসির সংস্কার চাই। দুই দিন পরপর আন্দোলন নামতে পারব না। ৪৪তম রেজাল্টের ক্ষেত্রে এক‌ই পদের ক্যাডারকে আবার রিপিট করে তাকে সেই ক্যাডারেই রাখা হয়েছে। আমার তা মানি না‌।’

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬