৪৪তম বিসিএসে পদসংখ্যা বাড়ছে

২৬ জুন ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৫:৪৯ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

আগামী সোমবার (৩০ জুন) ৪৪ তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এই বিসিএসে ১,৭১০টি ক্যাডার পদে নিয়োগের কথা বলা হলেও, এতে আরও প্রায় ৪০০টি অতিরিক্ত পদ যোগ করা হবে। 

বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

সূত্র জানায়, ৪৪তম বিসিএসে প্রায় ৪০০টি ক্যাডার পদ বাড়তে পারে। এর মধ্যে শিক্ষা, কর, মৎস এবং পরিবার পরিকল্পনা অন্যতম। এ সংক্রান্ত একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে বর্ধিত পদ সংখ্যা নিয়েই ৪৪তম বিসিএসের  চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।

এদিকে, ৪৪ তম বিসিএসের পদসংখ্যা বৃদ্ধির দাবিতে বুধবার (২৫ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেছেন ৪৪তম বিসিএসের প্রার্থীরা। 

এর আগে, ৩৭তম বিসিএসে ১১২টি, ৩৮তমে ৪০০টি, ৪০তমে ৪৬৩টি, ৪১তমে ৫২০টি এবং ৪৩তম বিসিএসে ৪০৪টি পদ বাড়ানো হয়েছিল।  

চার প্রজন্মকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় ফাতেমার
  • ২৫ আগস্ট ২০২৬
ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নীতিমালা আসছে
  • ২৫ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে ৬ জেলায় হতে পারে ঝড়, সতর্কবার্তা আবহাওয়া অধি…
  • ২৫ আগস্ট ২০২৬
ছয় দাবিতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ ৫ সেপ্টেম্বর
  • ২৫ আগস্ট ২০২৬
বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
  • ২৫ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
  • ২৫ আগস্ট ২০২৬